ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



যুদ্ধ, সড়ক অবরোধ ও নিরাপত্তাহীনতার কারণে ইয়েমেনে লাখো মানুষের কাছে জীবন রক্ষাকারী খাদ্যসহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে জানিয়েছে, সংঘাত তীব্র হওয়ায় প্রায় ৮ লাখ মানুষের জন্য সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ডব্লিউএফপি এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের বিভিন্ন এলাকায় যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতি, সড়ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সংঘাতপ্রবণ ও দুর্গম এলাকাগুলোতে খাদ্যসহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তায়েজে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। সেখানে চলমান লড়াই এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারের বসবাসের এলাকাগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডব্লিউএফপি জানিয়েছে, শুধু তায়েজেই ৬ লাখের বেশি মানুষ খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন, যার মধ্যে প্রায় ২ লাখ নারী ও শিশু রয়েছেন। খাদ্যসংকটে থাকা এলাকাগুলোতে ময়দার সরবরাহ কমে আসছে এবং স্থানীয় বাজারে খাদ্যপণ্যের মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, পুরো ইয়েমেনে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের পর্যাপ্ত খাবারের সংস্থান নেই। সংস্থাটির পর্যবেক্ষণে দেখা গেছে, যেসব এলাকায় সহায়তা পৌঁছানো সম্ভব, সেসব এলাকার ৭৪ শতাংশ পরিবারও দৈনন্দিন খাদ্যের চাহিদা পূরণ করতে পারছে না।

বাংলাদেশ সময়: ৭:২৬:১৭   ১৩০ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
আফগানিস্তানে গুদামে বিস্ফোরণ: নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯
অর্থনৈতিক অস্থিরতায় পাকিস্তানে বিনিয়োগকারীদের আস্থায় ধস
আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
সলোমন দ্বীপপুঞ্জে বেইজিংয়ের সামরিক ঘাঁটির পথ রুদ্ধ, ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি
বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Law News24.com News Archive

আর্কাইভ