চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস

প্রথম পাতা » রাজধানী » চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় প্রায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটে তিনি দেশে ফেরেন। তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ আছেন। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাসও রয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য তিনি মালয়েশিয়া যান এবং প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ২ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তখন তার মস্তিষ্কে রক্তক্ষরণ শনাক্ত করেন। এরপর দ্রুত অস্ত্রোপচার শেষে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ৭:২৫:৫৬   ৪ বার পঠিত   #  #  #  #




রাজধানী’র আরও খবর


ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস
চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
নারীর ক্ষমতায়নে পরিবারকে সম্পৃক্ত করার আহ্বান ববি হাজ্জাজের
ষড়যন্ত্র ও উসকানিমূলক প্রচারণার অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন আট সাহিত্যিক
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল

Law News24.com News Archive

আর্কাইভ