দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা

প্রথম পাতা » প্রধান সংবাদ » দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



দুর্গাপূজার ছুটিতে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চারটি নতুন সিনেমা। শুক্রবার (১৬ অক্টোবর) মুক্তি পাওয়া দেশীয় তিনটি সিনেমা হলো ‘স্নেহের বন্ধন’, ‘চিরকুট’ ও ‘কাট-পিস’। পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশের সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে হলিউডের অ্যাকশন সিনেমা ‘স্ট্রিট ফাইটার’।

স্নেহের বন্ধন: কামরুজ্জামান পরিচালিত এই পারিবারিক সিনেমাটি একটি যৌথ পরিবারকে কেন্দ্র করে নির্মিত। এতে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী ও রিনা খান। প্রযোজনা করেছেন মো. শাহ আলম।

চিরকুট: নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার পরিচালক মুনতাসির আকিব। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারীসহ অনেকে।

কাট-পিস: পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মম। এতে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, রাফাহ নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী।

স্ট্রিট ফাইটার: জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত এই অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমাটি পরিচালনা করেছেন কিতাও সাকুরাই। এতে অভিনয় করেছেন অ্যান্ড্রু কোজি, নোয়া সেন্টিনিও, ক্যালিনা লিয়াং ও বিদ্যুৎ জামওয়াল।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩৯   ৬ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়

Law News24.com News Archive

আর্কাইভ