শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ

শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ গড়তে পূর্ণ সমর্থন এবং সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক।

তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য আমরা অবশ্যই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্ধৃত করে মুখপাত্র বলেন, ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা চায় জাতিসংঘ।’তিনি আরও জানান, জাতিসংঘ মহাসচিব সব সময় রাজনৈতিক অংশীদারদের জাতীয় সংহতি বজায় রাখার ওপর জোর দেন। গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার প্রত্যাশা করেন তিনি।এদিকে, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বলেন, ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন ও সুদান-সহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার হচ্ছেন। কঠিন ও বিভক্তির এ সময়ে সবাইকে রমজানের তাৎপর্য মনে করিয়ে দিয়ে প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানান অ্যান্তোনিও গুতেরেস।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০৬   ১০৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ