লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ২৮ বছর বয়সী ক্যাফে ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার প্রেমিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা দুবের বিরুদ্ধে ব্ল্যাকমেল ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন শিবার মা রঞ্জনা শর্মা। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) রাতে লক্ষ্ণৌর হাজরতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিবার মায়ের অভিযোগ, প্রায় চার মাস ধরে তার ছেলেকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করছিলেন শ্রদ্ধা। পাশাপাশি শারীরিক নির্যাতনও করা হতো বলে দাবি তার। রঞ্জনা শর্মার অভিযোগ, শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রদ্ধা তাকে ফোন করে জানান, শিবা তার বারান্দা থেকে পড়ে গেছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে শ্রদ্ধা জানান, তার চালক শিবাকে হাসপাতালে নিয়ে গেছেন। শিবার মা জানান, লক্ষ্ণৌর কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির (কেজিএমইউ) জরুরি বিভাগে পৌঁছে তিনি একটি বেসরকারি অ্যাম্বুল্যান্স দেখতে পান। সেখানে দানিশ নামের এক ব্যক্তি নিজেকে শ্রদ্ধার চালক বলে পরিচয় দেন। ছেলের কী হয়েছে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে চলে যান বলে অভিযোগ রঞ্জনার। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা শিবাকে মৃত ঘোষণা করেন। শিবার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করেছেন তার মা। তার অভিযোগ, ছেলের পাঁজর, কাঁধ, হাত ও উরুতে সিগারেটের পোড়া দাগ ছিল। চোয়ালেও গুরুতর আঘাত এবং চোখ, কান ও নাক দিয়ে রক্তপাতের চিহ্ন দেখেছেন বলে দাবি তার। এসব কারণে মৃত্যুর আগে শিবাকে মারধর করা হয়েছিল বলে সন্দেহ করছেন তিনি। রঞ্জনার আরও অভিযোগ, শ্রদ্ধা শিবাকে সম্পর্ক বজায় রাখতে চাপ দিতেন এবং কথা না শুনলে চুরির মামলায় ফাঁসানোর হুমকি দিতেন। বিয়ের বিষয়ে আলোচনা হওয়ার পর শ্রদ্ধার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বলেও দাবি তার। মামলাটিতে শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি দুবে, দানিশ, আদিল নামের এক সহযোগীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। শিবার মৃত্যুর আগে কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:৩১   ৫ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানালেন ট্রাম্প
পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ইতিহাসের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকুন
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়ন ও ব্যাপক গ্রেপ্তারের অভিযোগ
দিল্লিতে ভোটাধিকার রক্ষার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ

Law News24.com News Archive

আর্কাইভ