এসএসসি-এইচএসসি এসএসসি-এইচএসসি: এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পরীক্ষার সুযোগ নিয়ে ভাবছে সরকার

প্রথম পাতা » প্রধান সংবাদ » এসএসসি-এইচএসসি এসএসসি-এইচএসসি: এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পরীক্ষার সুযোগ নিয়ে ভাবছে সরকার
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



এসএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাজীবনের এক বছর নষ্ট হওয়া রোধ করতে ফল প্রকাশের তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

বিদ্যমান নিয়মে পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, যা তাদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। সর্বশেষ এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এই পরিস্থিতিতে অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জোরালো হয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, এ বিষয়ে পরিকল্পনা করতে সোমবার একটি সভা ডাকা হয়েছে। তিনি বলেন, পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় সক্ষমতা বোর্ডগুলোর রয়েছে। তবে এ বছরই এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের এক বছর অপেক্ষার ভোগান্তি কমবে এবং নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র ও ব্যবস্থাপনা সংক্রান্ত জটিলতাও হ্রাস পাবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদও অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষার সুযোগ দেওয়ার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫৯   ৯৩ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট
বাঘায় প্রধান শিক্ষকের কক্ষে তালা: নেপথ্যে রাস্তা ও ছবি নিয়ে বিরোধ
রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী
র‍্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে আহত মিষ্টি জান্নাত, হাসপাতালে ভর্তি
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
সলোমন দ্বীপপুঞ্জে বেইজিংয়ের সামরিক ঘাঁটির পথ রুদ্ধ, ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি
ইউপি নির্বাচন: দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি: অবসরপ্রাপ্ত সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
জুলাই হত্যাচেষ্টা মামলা: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান কারাগারে
চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল বিএনপির এমপির পারিবারিক প্রতিষ্ঠান

Law News24.com News Archive

আর্কাইভ