পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার জেলার ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাদিম নাসির এ-সংক্রান্ত আদেশ জারি করেন, যা আগামী ৮ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জারি করা আদেশে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, বিস্ফোরক, লাঠি, গুলতি, বল বিয়ারিং, পেট্রলবোমা এবং শারীরিক ক্ষতি করতে পারে—এমন বিভিন্ন সরঞ্জাম বহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পিটিআইয়ের লংমার্চটি এখন পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও দলটি শুরুতে ইসলামাবাদের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছিল। শনিবারও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী বহর নিয়ে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করার কথা জানিয়েছেন।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত ১৮ সেপ্টেম্বর জারি করা এক আদেশে দুই মাসের জন্য ১৪৪ ধারা কার্যকর করা হয়। ওই আদেশে রেড জোনসহ জেলার বিভিন্ন এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়।

এদিকে পাঞ্জাবের রাজধানী লাহোরেও আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রয়েছে। জনশান্তি, নিরাপত্তা এবং জানমালের সুরক্ষার কথা উল্লেখ করে প্রদেশটির স্বরাষ্ট্র বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে। তবে বিয়ে, জানাজা, দাফন, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়, আদালত ও সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২৭   ৫ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানালেন ট্রাম্প
পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ইতিহাসের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকুন
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়ন ও ব্যাপক গ্রেপ্তারের অভিযোগ
দিল্লিতে ভোটাধিকার রক্ষার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ

Law News24.com News Archive

আর্কাইভ