শরীয়তপুরের জাজিরায় নদীভাঙনে বিলীন হওয়ার পথে আলম খানকান্দি গ্রাম

প্রথম পাতা » প্রধান সংবাদ » শরীয়তপুরের জাজিরায় নদীভাঙনে বিলীন হওয়ার পথে আলম খানকান্দি গ্রাম
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের আলম খানকান্দি গ্রামটি পদ্মা নদীর ভাঙনে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। গত দুই মাসে এই গ্রামে পদ্মার ভাঙনে তিন শতাধিক পরিবারের বসতবাড়ি ও ৬০০ একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। বর্তমানে গ্রামটির আরও ১৫০টি পরিবার এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

হঠাৎ উদ্বাস্তু হয়ে গেলাম। কাগজে–কলমে গ্রামটির নাম এখনো আছে। কিছুদিন পর হয়তো এই নামে কোনো গ্রামের অস্তিত্ব আর থাকবে না।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৩০ বছরে এই এলাকায় বারবার ভাঙনের শিকার হয়েছেন অনেকে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত দুই বছরে এই চরের ছয়টি গ্রামের জনসংখ্যা সাড়ে ছয় হাজার থেকে কমে দেড় হাজারে নেমে এসেছে। ভাঙনের কারণে গত এক বছরে ২২ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ৪ কিলোমিটার পাকা সড়ক বিলীন হয়েছে। পাউবোর শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিল্টন হোসেন জানান, ভাঙন চর এলাকায় হওয়ায় জরুরি কোনো বরাদ্দ না থাকায় এই মুহূর্তে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৮   ৯০ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট
বাঘায় প্রধান শিক্ষকের কক্ষে তালা: নেপথ্যে রাস্তা ও ছবি নিয়ে বিরোধ
রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী
র‍্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে আহত মিষ্টি জান্নাত, হাসপাতালে ভর্তি
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
সলোমন দ্বীপপুঞ্জে বেইজিংয়ের সামরিক ঘাঁটির পথ রুদ্ধ, ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি
ইউপি নির্বাচন: দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি: অবসরপ্রাপ্ত সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
জুলাই হত্যাচেষ্টা মামলা: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান কারাগারে
চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল বিএনপির এমপির পারিবারিক প্রতিষ্ঠান

Law News24.com News Archive

আর্কাইভ