ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়ন ও ব্যাপক গ্রেপ্তারের অভিযোগ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়ন ও ব্যাপক গ্রেপ্তারের অভিযোগ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



ফ্রান্সের সরকার বিক্ষোভকারী শিক্ষার্থীদের দমন, গ্রেপ্তার ও আহত করার পাশাপাশি সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য তাদের ওপর বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক দিনগুলোতে ফ্রান্সজুড়ে দশ হাজারেরও বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিক্ষাব্যবস্থার উন্নতির দাবিতে রাস্তায় নেমেছে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে ইউনিয়ন ও শিক্ষকরাও আন্দোলনে যোগ দিয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মঙ্গলবার দিনের শুরু পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভে ৮৬ হাজার মানুষ অংশ নিয়েছে। তবে শ্রমিকদের সাধারণ কনফেডারেশন সিজেটির হিসাব অনুযায়ী, বিক্ষোভকারীর সংখ্যা প্রায় ২ লাখ ৬০ হাজার।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, বিক্ষোভ শুরুর পর থেকে পুলিশের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ নিয়ে ১০টি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলন শুরুর পর থেকে ২৪টি স্কুলে আগুন দেওয়া হয়েছে অথবা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সময়ে ৬ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ৮৭ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। সোমবার উত্তরাঞ্চলীয় শহর লঁস (Lens)-এ পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণকারী বাহিনীর ছোড়া একটি শব্দবোমার আঘাতে ১৫ বছর বয়সী এক কিশোর তার একটি হাত হারিয়েছে। ফরাসি সরকার স্বীকার করেছে, আন্দোলন শুরুর পর থেকে ২১৫ জন শিক্ষার্থী ও ৭১৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শ্রমিক ইউনিয়ন, মানবাধিকার সংগঠন এবং শিক্ষার্থীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দমন-পীড়ন ও মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ তুলেছে।

বাংলাদেশ সময়: ৭:০১:৫৮   ৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ইতিহাসের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকুন
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়ন ও ব্যাপক গ্রেপ্তারের অভিযোগ
দিল্লিতে ভোটাধিকার রক্ষার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের

Law News24.com News Archive

আর্কাইভ