পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন

প্রথম পাতা » আন্তর্জাতিক » পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



পানামায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। শুক্রবার আঘাত হানা ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর শনিবারও একের পর এক পরাঘাতে কেঁপে ওঠে বিভিন্ন জনপদ। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও অন্তত ২৭ জন আহত হয়েছেন।

ভূমিকম্পে বাড়িঘর, বিদ্যালয়, স্বাস্থ্যসেবা কেন্দ্র, সড়ক ও হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ৪২০টি বাড়ি, সমসংখ্যক সরকারি বিদ্যালয়, সাতটি হোটেল, ১৩টি গির্জা ও নয়টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাগুয়াস, হেরেরা, কোকলে ও লস সান্তোস প্রদেশ। লা ভিয়া দে লস সান্তোসে ঐতিহাসিক ক্যাথলিক গির্জাসহ বেশ কিছু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের তীব্রতা সত্ত্বেও ব্যাপক প্রাণহানি না হওয়ার পেছনে দেশটির কঠোর ভবন নির্মাণবিধিকে বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। উদ্ধার ও সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরকার ৫০ লাখ ডলার মানবিক সহায়তা ঘোষণা করেছে এবং একটি দুর্যোগ মোকাবিলা দল পাঠিয়েছে। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ক্ষতিগ্রস্তদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে উদ্ধারকাজ, সহায়তা বিতরণ এবং যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারই সরকারের প্রধান অগ্রাধিকার।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৭   ৩ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানালেন ট্রাম্প
পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ইতিহাসের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকুন
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়ন ও ব্যাপক গ্রেপ্তারের অভিযোগ
দিল্লিতে ভোটাধিকার রক্ষার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ

Law News24.com News Archive

আর্কাইভ