বিয়ের প্রলোভনে নারী সার্জেন্টকে ধর্ষণ, ভূমি ব্যবসায়ী রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বিয়ের প্রলোভনে নারী সার্জেন্টকে ধর্ষণ, ভূমি ব্যবসায়ী রিমান্ডে
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



বিয়ের প্রলোভনে নারী সার্জেন্টকে ধর্ষণ, ভূমি ব্যবসায়ী রিমান্ডে

বিয়ের প্রলোভনে নারী সার্জেন্টকে ধর্ষণ ও সাড়ে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় লালবাগ এলাকার ভূমি ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে অ্যাডভোকেট সাকিব আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ ফেব্রুয়ারি লালবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী ওই সার্জেন্ট। মামলা দায়েরের পর জাহিদ খানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।

এরপর গত ১৮ ফেব্রুয়ারি তার সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আব্দুর রাজ্জাক খান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৪ ফেব্রুয়ারি ধার্য করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর মেট্রোমনি অ্যাপসের মাধ্যমে তাদের পরিচয়। এরপর দুই পরিবারের মধ্যে তাদের বিয়ে নিয়ে আলাপ-আলোচনা হয়।

এরপর থেকে তাদের বিভিন্ন সময় দেখা-সাক্ষাৎ হয়। বাদীর লালবাগের বাসায় আসা-যাওয়া করতেন নারী সার্জেন্ট। বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে ওই নারী সার্জেন্টকে ধর্ষণ করে। সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারি জাহিদ তাকে ধর্ষণ করে। এ ছাড়া তার ব্যবসার জন্য গাড়ি লাগবে জানিয়ে বিভিন্ন সময় ১৫ লাখ ৬৯ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:২১   ১২২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


‘রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ব্যাংকে ৯ কোটি টাকার উৎস কী’
১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
৪০৩ বোতল ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
ভিসা না দিয়ে অর্থ আত্মসাৎ : রিমান্ডে ৪ আসামি
রিমান্ড শেষে কারাগারে সেই হরিদাস
রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ
বিমানের কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ
এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন পেছাল

Law News24.com News Archive

আর্কাইভ