সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬



সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি থানায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেনকে চেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মাহফুজুল হক গত ২৭ জুলাই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত সূত্র জানা গেছে, মামলাটিতে সালমান এফ রহমান অভিযোগপত্রভুক্ত আসামি। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরোয়ানা কার্যকর করতে গিয়ে তদন্ত কর্মকর্তা জানতে পারেন, অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কারাগারে আটক আছেন। পরে তাকে এই মামলায়ও গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির ২ নম্বর সড়কের ইয়েলো মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেন। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলার সময় আসামিদের ছোড়া গুলিতে মারাত্মক আহত হন তিনি। ওই তার বাবা মো. আব্দুল হান্নান সরকার (৫৭) ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ৮:৩১:৫৭   ১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড
সাত দিনের রিমান্ড শেষে কারাগারে মতিঝিলের কথিত শীর্ষ সন্ত্রাসী বাপ্পি
প্রবাসী নারীকে যৌতুক দাবির অভিযোগে মামলা, আজিম গাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Law News24.com News Archive

আর্কাইভ