মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
সোমবার, ২৭ জুলাই ২০২৬



মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে

রাজধানীর মহাখালীতে রেলওয়ে কর্মকর্তা হত্যার মামলায় গ্রেফতার প্রেমিকা বিউটি আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

গত ১৪ জুলাই ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক তারেক হাসান। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির আজ রোববার দিন রাখেন।

এর আগে, গত ১১ জুলাই রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মামুন মিয়াকে ছুরিকাঘাত করে খুন করা হয়। ওই ঘটনায় বিউটি আক্তারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মামুনের চাচা মো. শমসের আলী। রিমান্ড শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি মামুনের সঙ্গে বিউটির পরিচয় হয়, সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। বিষয়টি মামুনের পরিবার জানত না। গত ১০ জুলাই চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় আসে। মহখালীর টিবি গেইট এলাকায় একটি কক্ষ ভাড়া নেয়। মামুনকে সেখানে আসতে বলে দেখা করার জন্য। ১১ জুলাই সকাল ১১টার দিকে মামুন সেখানে গেলে বিউটি তাকে বিয়ের জন্য চাপ দেয়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন। মামুনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মামুন।

বাংলাদেশ সময়: ৫:২৭:৪৪   ২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড
সাত দিনের রিমান্ড শেষে কারাগারে মতিঝিলের কথিত শীর্ষ সন্ত্রাসী বাপ্পি
প্রবাসী নারীকে যৌতুক দাবির অভিযোগে মামলা, আজিম গাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্ত্রী হত্যা: ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায়
১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ
তনু হত্যা মামলা আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ