
ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে ওসমান খান ওরফে উসমান খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পিটার গোমেজ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ওসমানকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের এ অর্থ ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ে বলা হয়েছে, আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায় করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলার কালেক্টরকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
দণ্ডপ্রাপ্ত ওসমান খান মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বাহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর পশ্চিমকান্দি গ্রামের দলিল উদ্দিন ওরফে দলু খানের ছেলে।
বাংলাদেশ সময়: ৮:৩৮:২৭ ১ বার পঠিত