যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া-ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া-ইসরাইল
রবিবার, ২০ জুলাই ২০২৫



যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া-ইসরাইল

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরাইল। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এ তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, তুরস্ক, জর্ডান ও অন্য প্রতিবেশীদের সমর্থনে ওই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, বুধবার সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। তারা দাবি করেছে, সিরিয়ার সংখ্যালঘু দ্রুজদের রক্ষায় তারা ওই হামলা চালিয়েছে। এদিকে এক্সে এক পোস্ট দিয়ে দ্রুজ, বেদুইন ও সুন্নিদের প্রতি অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছেন ব্যারাক। এছাড়া অন্য সংখ্যালঘুদের সঙ্গে মিলে একটি ঐক্যবদ্ধ সিরিয়া গঠনের আহ্বানও জানান তিনি। ওয়াশিংটনে অবস্থিত ইসরাইলি দূতাবাস ও কানাডার সিরিয়ান কনস্যুলেট অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, একটি উদ্বেগজনক ও ভয়াবহ পরিস্থিতির অবসানে অগ্রগতি হয়েছে।

বাংলাদেশ সময়: ০:০১:৩৬   ২৬১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ