‘ডেথ সেলে’ অমানবিক জীবন কাটাচ্ছেন ইমরান, দাবি পিটিআইয়ের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘ডেথ সেলে’ অমানবিক জীবন কাটাচ্ছেন ইমরান, দাবি পিটিআইয়ের
শনিবার, ১৯ জুলাই ২০২৫



‘ডেথ সেলে’ অমানবিক জীবন কাটাচ্ছেন ইমরান, দাবি পিটিআইয়ের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) নেতা ইমরান খানকে ‘ডেথ সেলে’ আটক রাখা হয়েছে বলে দাবি করেছে তার দল। সেখানে তিনি অমানবিক জীবন কাটাচ্ছেন বলে জানানো হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম। বলেছেন, ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা একা একটি ছোট কক্ষে আটকে রাখা হচ্ছে। তাকে কোনো পত্রিকা, টেলিভিশন বা বই পড়তে দেওয়া হচ্ছে না। এমনকি তার আইনজীবী ও পরিবারের সদস্যরাও তার সঙ্গে দেখা করতে পারছেন না। এ খবর দিয়েছে অনলাইন ডন।

এতে বলা হয়, ইমরান খানের সঙ্গে এই আচরণকে অমানবিক হিসেবে উল্লেখ করেছেন ওয়াকাস আকরাম। তিনি বলেছেন, এটা এক ধরনের মানসিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন। আদালতের নির্দেশ অনুযায়ী ছয়জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে ইমরান খানের দেখা করার অধিকার থাকলেও তা মানা হচ্ছে না। তিনি আরও জানান, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও বোন আলিমা খানও তার সঙ্গে দেখা করতে পারছেন না।

আদালতের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ এনে আকরাম বলেন, এভাবে আদালতের আদেশ উপেক্ষা করা মানে বিচারব্যবস্থাকে অবমাননা করা। তিনি দাবি করেন, কারাগারে থাকা পিটিআই নেতাদের স্বাস্থ্যের অবস্থাও খারাপ হচ্ছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানান তিনি।

অর্থনীতি নিয়েও সরকারের সমালোচনা করেন আকরাম। বলেন, গত ১৫ মাসে পেট্রোলের দাম ৮২ শতাংশ বেড়েছে, যেখানে পিটিআই সরকারের সময় এটা বেড়েছিল মাত্র ৫১ রুপি। এখন পেট্রোলের দাম ২২০ রুপি, কারণ সরকার সব ভর্তুকি তুলে দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছে পিটিআই।

বাংলাদেশ সময়: ০:৩০:০৫   ১৮৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ