রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র, গুলিসহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতার

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র, গুলিসহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতার
সোমবার, ২১ জুলাই ২০২৫



স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে -১টি ওয়ান শুটারগান-১রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামী  সাইদুল শেখ (৩৯) নামে

এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সে জেলার পাংশা থানার বহলাডাঙ্গা (পশ্চিমপাড়া’র) মৃত আনোয়ার হোসেনের ছেলে।

সোমবার (২১জুলাই) রাজবাড়ীর পুলিশ সুপার  মোঃ কামরুল ইসলাম  এর সার্বিক দিক নির্দেশনায়, পাংশা মডেল থানার ওসি  মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স  পাংশার  বাঘারচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করে।

জানা যায়,  বাঘারচর এলাকাতে কতিপয় লোকজন সন্ত্রাসী কার্যক্রম করার জন্য অস্ত্র গুলি নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিওিতে পুলিশ অভিযান চালায়, পুলিশের উপস্থিতি টেয় পেয়ে অজ্ঞাতনামা ৩ বা ৪জন পালিয়ে গেলেও সাইদুল শেখ  ধরা পড়ে। ---

গ্রেফতার আসামীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য গ্রেফতার সাইদুল শেখ এর বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা, ২টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ১টি মারামারি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৩৫   ৫৩৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা

Law News24.com News Archive

আর্কাইভ