আলমডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন

প্রথম পাতা » সারাদেশ » আলমডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬



---

মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গা শহীদ মিনার সংলগ্ন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। এই আত্মত্যাগের কারণেই বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার এবং সেই চেতনা ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ মেহেদী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বনি ইসরাইল, চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা যুব জামায়াতের সভাপতি নুর মোহাম্মদ টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক মামুন রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর জামায়াতের আমির মাহের আলী, নাগরিক উন্নয়ন কমিটির সহ-সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার ব্যুরো প্রধান রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে এই উন্মুক্ত বইমেলা তিন দিন চলবে। আয়োজকরা জানান, বইমেলায় বিভিন্ন প্রকাশনার স্টল থাকছে এবং সকল বইপ্রেমীকে মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:২৯   ১৮৪ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির
সিলেটে ১৯ কোটি টাকার ট্রাক টার্মিনাল অব্যবহৃত
ডিসির মতবিনিময় সভায় এমপির প্রতিনিধি হিসেবে অস্ত্র মামলার আসামির বক্তব্য
তাজমিনকে বহনকারী সিএনজিচালকের পরিচয় শনাক্ত
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে ২৫২ জন আটক
সম্পত্তি নিয়ে বিরোধ: সখীপুরে নিজ বাড়িতে ফিরলেন বৃদ্ধ দম্পতি

Law News24.com News Archive

আর্কাইভ