প্রবাসীদের উদ্যোগে রোজায় খাদ্য সহায়তা পেল ৬০০ পরিবার

প্রথম পাতা » সারাদেশ » প্রবাসীদের উদ্যোগে রোজায় খাদ্য সহায়তা পেল ৬০০ পরিবার
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬



---

কিশোরগঞ্জ প্রতিনিধি:   পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা সৌদি আরব প্রবাসী ঐক্য ও কল্যাণ সংগঠন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের বাটোয়ারগোপ গ্রামের ভৈরব বাজারে

৬০০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা বুট, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি পেঁয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুখছেদুল মমিন সবুজ। খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সহ-কোষাধক্ষ্য মো: রফিকুল ইসলাম ও  সদস্য নাদিম মাহমুদ জিহাদ।

আর্থিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি মো: রাসেল বিন জিয়া, সহ-সভাপতি মো: মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো: জুনায়েদ আহমেদ আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:০১:৪৬   ২৯৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির
সিলেটে ১৯ কোটি টাকার ট্রাক টার্মিনাল অব্যবহৃত
ডিসির মতবিনিময় সভায় এমপির প্রতিনিধি হিসেবে অস্ত্র মামলার আসামির বক্তব্য
তাজমিনকে বহনকারী সিএনজিচালকের পরিচয় শনাক্ত
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে ২৫২ জন আটক
সম্পত্তি নিয়ে বিরোধ: সখীপুরে নিজ বাড়িতে ফিরলেন বৃদ্ধ দম্পতি

Law News24.com News Archive

আর্কাইভ