মিথ্যা মামলা করায় বরিশালে বাদীকে দণ্ড

প্রথম পাতা » সারাদেশ » মিথ্যা মামলা করায় বরিশালে বাদীকে দণ্ড
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬



মিথ্যা মামলা করায় বরিশালে বাদীকে দণ্ড

মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় বরিশালে এক মামলার বাদীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড , অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি ) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত বাদীর নামে মো . বাবুল পন্ডিত। তিনি বরিশাল জেলার এয়ারপোর্ট থানার ডেফুলিয়া গ্রামের হাসান আলী পন্ডিতের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো . রাজীব মজুমদার বাদীকে দণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায় , ২০২৪ সালের ১২ ডিসেম্বর প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন বাবুল পন্ডিত। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয় , আর্থিক বিরোধকে কেন্দ্র করে বাদী আসামিদের হয়রানি করার উদ্দেশ্যে কল্পিত ঘটনা মামলাটি দায়ের করেন। শুনানিতে সাক্ষীদের বক্তব্য ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মনে করেন , মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে মামলা করা হয়েছে।

বাদী মামলার করার বিষয়ে আদালতে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন এবং দোষ স্বীকার করেন। এরপর আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড , অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ০:০১:২৪   ১০৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন
পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসে গ্রেপ্তার ৩৯ হাজার

Law News24.com News Archive

আর্কাইভ