সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি
রবিবার, ২০ জুলাই ২০২৫



সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি

উচ্চ আদালত সম্পর্কে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আনা আদালত অবমাননার আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন বলে জানান রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন।

ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া সারজিস আলমের স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে তাকে গত ২৪ মে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। সে নোটিশের জবাব না পেয়ে সারজিস আলমের বিরুদ্ধে গত ২৮ মে এই আইনজীবী হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন।

সে আবেদনের শুনানি শেষে আদালত আজ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:৩৮   ২৪০ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের

Law News24.com News Archive

আর্কাইভ