ইবনে সিনার নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টের রুল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ইবনে সিনার নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টের রুল
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



ইবনে সিনার নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টের রুল

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নির্বাহী বা জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র মুসলমান ও পুরুষদের আবেদন চেয়ে যে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাতে দেশে লিঙ্গ ও ধর্ম ব্যতিরেকে বৈষম্যহীন নিয়োগ নীতি কেন লঙ্ঘন হয়েছে বলে ঘোষণা করা হবে না, তা জানতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

সরকারি-বেসরকারি সব কর্মস্থলে বৈষম্যহীনভাবে চাকরির নীতিমালা তৈরি ও বাস্তবায়নের জন্য কেন আদেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

গত ২৬শে জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ড্রাস্ট্রি যেখানে নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র পুরুষ ও মুসলমান ব্যক্তিদের আবেদন করতে বলা হয়েছিল।

সেই নিয়োগ বিজ্ঞপ্তি বৈষম্যমূলক দাবি করে রিট করেন আইনজীবী অনামিকা নাহরিন। রিটকারীর আইনজীবী কারিশমা জাহান এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ওই রিটের শুনানি শেষে কারণ দর্শানোর আদেশ দেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ।

অন্তর্বর্তী আদেশ সরকারকে নির্দেশনা দেওয়া হয়েছে, (১) ওই নিয়োগ বিজ্ঞপ্তি তদন্ত করে বৈষম্যমূলক শর্তগুলো প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে, (২) সবরকম বৈষম্যহীন নিয়োগের জন্য নীতিমালা তৈরি ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে এবং (৩) এই বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তিন মাসের মধ্য আদালতে সেই বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫৪   ১৩২ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ