সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ

দুর্ঘটনা রোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাটের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং এর প্রতিকার চেয়ে রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।

শুনানি শেষে অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন বলেন, ২০১৪ সালে শাহজাহানপুরের রেলওয়ে কলোনীতে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনা পুরো দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে একইভাবে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে প্রাণ হারায় শিশু সাজিদ। সবশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলায় শিশু মিসবাহর মর্মান্তিক মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এসব মৃত্যুর ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে আমি জনস্বার্থে রিটটি দায়ের করি। আজ শুনানি নিয়ে আদালত নির্দেশ দিয়েছেন যে, আগামী তিন মাসের মধ্যে সারাদেশের সকল পরিত্যক্ত গভীর নলকূপ ভরাট নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে বাস্তবায়ন প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩১   ১৪৪ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ