গাজায় ৩ দিনে ২১ ক্ষুধার্ত শিশুর মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ৩ দিনে ২১ ক্ষুধার্ত শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



গাজায় ৩ দিনে ২১ ক্ষুধার্ত শিশুর মৃত্যু

ফিলিস্তিনের গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে ৩ দিনে প্রাণ হারিয়েছে ২১ শিশু। মঙ্গলবার গাজার আল শিফা হাসপাতালের প্রধান আবু সালমিয়া ওই তথ্য জানিয়েছেন। গাজার আল শিফা, দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতাল এবং খান ইউনিসের নাসের হাসপাতালে ওই মৃত্যুগুলো রেকর্ড করা হয়েছে। খাদ্য ও চিকিৎসা উপকরণের সংকটের কারণে ওই শিশুদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আবু সালমিয়া। এতে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, উপত্যকাটিতে ত্রাণ পৌঁছায়না বললেই চলে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কার্যক্রম শুরুর পর থেকে ইসরাইলি বাহিনীর হাতে কমপক্ষে ১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে জিএইচএফের কাছে ৭৬৬ জন নিহত হয়েছেন। জাতিসংঘ ও অন্য সংস্থার ত্রাণবাহী গাড়ির নিকট হয়েছেন আরও ২৮৮ জন। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, দেইর আল বালাহতে ইসরাইলি আগ্রাসনের ফলে আরও বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে। এদিকে মঙ্গলবার ইসরাইলের হামলায় আরও ২০ জন নিহত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিবিদ কাজা কালাস এক বিবৃতিতে বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩৪   ২২৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস
রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: আহত কয়েকজন
পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না ভারত
ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানালেন ট্রাম্প
পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা

Law News24.com News Archive

আর্কাইভ