বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতিসংঘ ও ইউরোপীয়ান ইউনিয়নের শোক

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতিসংঘ ও ইউরোপীয়ান ইউনিয়নের শোক
সোমবার, ২১ জুলাই ২০২৫



বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতিসংঘ ও  ইউরোপীয়ান ইউনিয়নের শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে জাতিসংঘ। সোমবার ফেসবুকে প্রকাশ করা এক বিবৃতিতে জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে।

বিবৃতিতে বলা হয়, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে জাতিসংঘ। আমরা গভীর দুঃখের সঙ্গে ব্যক্ত করছি, এই দুর্ঘটনায় বহু শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

জাতিসংঘ নিহতদের স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই শোকাবহ পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছে। সংস্থাটি ২২ জুলাই (মঙ্গলবার) ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং এই মর্মান্তিক জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

ইউরোপীয়ান ইউনিয়নের শোকরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন। সোমবার ফেসবুকের এক পোস্টে শোক জানায় এই জোট। সেখানে বলা হয়েছে, সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর এফ-৭ সিরিজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় গভীর শোক জানাচ্ছে ইউরোপীয়ান ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দল। তারা বলেছে, তাদের ভারাক্রান্ত হৃদয় দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে রয়েছে। প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত ও ১৬০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৬   ১৬১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের
লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু
ফ্রিজ না থাকায় গাজায় পচছে খাবার ও ওষুধ
দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ
এক্সক্লুসিভ করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগে প্রমাণ মেলেনি: এএসপি প্রেসিডেন্ট
আটক রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ মোদির বাসভবনের সামনে রণক্ষেত্র
বাহরাইন-কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ‘আবারও ইরানের হামলা’

Law News24.com News Archive

আর্কাইভ