আদালতের নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আদালতের নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



আদালতের নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবন এবং আদালত প্রাঙ্গনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর অধীনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীতে ৩৭টি আদালত বিচার কার্যক্রম পরিচালনা করে। এই আদালত সমূহে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা তথা- হত্যা, অপহরণ, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, ধর্ষণ মামলা, সাইবার ক্রাইম, সন্ত্রাস দমন আইনের মামলা, রাজনৈতিক মামলাসহ বিভিন্ন প্রকৃতির মামলা আমলে গ্রহণ ও বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা মহানগরীর ৫০টি থানার বিভিন্ন ধরনের মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য আদালতের বিচারকেরা দৈনন্দিন বিচার কার্যক্রম সম্পাদনে তাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিচারকেরা এজলাসে বিচারকার্য সম্পন্ন পূর্বক খাস কামরায় বিভিন্ন মামলার আদেশ ও রায় লেখার কাজ করে থাকেন। এর ফলে তাদেরকে বাসায় ফিরতে প্রতিদিন প্রায় সন্ধ্যা হয়ে থাকে। এ আদালত ভবন এলাকা ও প্রাঙ্গনের রাস্তায় বিভিন্ন ভ্রাম্যমান দোকান, যানবাহন যত্রতত্রভাবে পরিচালনা করা হয়। এটি আদালত সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত সোমবার ঢাকার আদালত পাড়ায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে জনৈক মামুন নামে একজন ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। তিনি আদালতে একজন বিচারপ্রার্থী হিসেবে সংশ্লিষ্ট একটি আদালতে হাজিরা প্রদান করে বাড়ি ফেরার সময় কোর্ট আঙিনার পাশে তাকে হত্যা করা হয়। এ থেকে প্রতীয়মান হয় যে, আদালত প্রাঙ্গন এলাকার নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও আইনজীবীর সহকারী, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ অসংখ্য মানুষের সমাগম ঘটে। এই অবস্থায় বর্তমান পরিস্থিত এবং নাজুক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিচারকেরা, আদালতের কর্মকর্তা-কর্মচারীরা, আইনজীবী, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, সাংবাদিক বৃন্দ ও সর্বোপরি হাজার হাজার বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ০:০৯:২৭   ১৮০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ