আজহারীর বই পাইরেট করে বিক্রির অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আজহারীর বই পাইরেট করে বিক্রির অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



আজহারীর বই পাইরেট করে বিক্রির অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর রচিত ‘এক নজরে কুরআন’ বইটি নকল ও পাইরেট করে বাজারে সরবরাহ, বিক্রি ও অনলাইনে বিক্রির অভিযোগে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ঢাকার একটি আদালত স্ব প্রণোদিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ বিষয়ে তদন্ত করে আগামী ১১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থা ডিবিকে নির্দেশ দিয়েছেন।

আদেশে বলা হয়, গত ১০ নভেম্বর আদালতে দায়ের করা এক মামলার শুনানি ও আদেশের প্রেক্ষিতে এবং টেলিভিশনে ‘চুরি বিদ্যা’ শিরোনামে প্রচারিত অনুষ্ঠানে জননন্দিত আলেম ড. মিজানুর রহমান আজহারীর রচিত বহুল প্রচারিত বই ‘এক নজরে কুরআন’ বইটি নকল করে ও পাইরেটেট করে বাজারে সরবরাহ, বিক্রয় ও অনলাইনে বিক্রয়ের অভিযোগ তোলা হয়। টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে বাইতুল মোকররম, পুরানা পল্টন, মিরপুরসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করে বেশ কিছু নকল ও পাইরেটেট বইয়ের কপি সংগ্রহ করা হয়। সেই প্রতিবেদন অনুযায়ী ও মামলার বাদী মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স কর্তৃক বইটির নকল কপি করে বাজারে সরবরাহের দাবি করা হয়। যদিও সেই প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা স্বীকার করেননি। গত ১০ নভেম্বর আদেশে মামলা খারিজ করা হয়।

আদেশে আরও বলা হয়, মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর বহুল প্রচারিত বইটির নকল করে বাজারজাত করা বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারী অপরাধ।

বাংলাদেশ সময়: ০:০৭:১০   ১৩০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


“এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলুন” আদালতে সুব্রত বাইনের মেয়ে
ঢাকার সিজেএম আদালতের হাজতখানার ওসি হুমায়নের বিরুদ্ধে অভিযোগ আইনজীবীর
ঢাকার আদালতে নিষ্পত্তিকৃত ২ হাজার ৪৩২ মামলার আলামত ধ্বংস
আসামি না হয়েও কারাভোগ, মুক্তি পেলেন সেই মামুন মিয়া
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা
আত্মসমর্পণের পর কারাগারে কথিত যুবদল নেতা ফাহিম
স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই দেশত্যাগেও
হাজিরা থেকে অব্যাহতি পাওয়ার পর আমি আদালতে আসবো, হাজিরা দেব, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী
সময় টিভির সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন
বরিশাল জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট ও নবীন বরন

Law News24.com News Archive

আর্কাইভ