হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদ ও তার স্ত্রী ফাতেহা পারভীনের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ৫টি সঞ্চয়পত্র এবং ৫টি ব্যাংক হিসাব রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের আবেদন থেকে দেখা যায়, হারুন অর রশীদ-ফাতেহা পারভীন লুনা দম্পতির সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেলেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। তারা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন। এসব অস্থাবর সম্পদ বেহাত হলে রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাদের এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৫২   ১৪৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে এমপিকে লিগ্যাল নোটিশ
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ