মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা

প্রথম পাতা » প্রধান সংবাদ » মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে রাজধানীর কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, একটি নিয়মিত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মির্জা আনোয়ারের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। আটকের সময় রবিউল ইসলাম নয়ন তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি দাবি করেন, নাশকতার পরিকল্পনাকালে মির্জা আনোয়ারকে হাতেনাতে আটক করা হয়েছে। ভিডিওতে রবিউল ইসলাম অভিযোগ করেন, আটকের সময় পুলিশের একজন ডিআইজি তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন। তবে ভিডিওতে তিনি দলীয় নেতাকর্মীদের আটক ব্যক্তিকে মারধর না করার নির্দেশ দিয়ে বলেন, আমাদের কাজ আইনকে সহযোগিতা করা। মির্জা আনোয়ারকে ভিডিওতে বলতে শোনা যায়, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

বাংলাদেশ সময়: ২১:০১:২৭   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিককে হেনস্তা
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
মাদক মামলায় আদালতে হাজিরা দিলেন পরীমনি
ইলেকট্রনিক যুদ্ধে মার্কিন ড্রোন দখলের দাবি ইরানের, হরমুজে তেলবাহী জাহাজে আগুন
চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে শ্রমিকদের কর্মবিরতি
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
চীনে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু

Law News24.com News Archive

আর্কাইভ