মাদক মামলায় আদালতে হাজিরা দিলেন পরীমনি

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদক মামলায় আদালতে হাজিরা দিলেন পরীমনি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে উপস্থিত হন। পরীমনির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত (সুরভী)। তিনি আশা প্রকাশ করেন যে, এই মামলা থেকে পরীমনি ন্যায়বিচার পাবেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি। ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় র‍্যাব অভিযান চালায় এবং পরদিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না এবং তিনি অবৈধভাবে মাদক সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করলেও পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত ছিল এবং পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০:৪৫:২৭   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিককে হেনস্তা
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
মাদক মামলায় আদালতে হাজিরা দিলেন পরীমনি
ইলেকট্রনিক যুদ্ধে মার্কিন ড্রোন দখলের দাবি ইরানের, হরমুজে তেলবাহী জাহাজে আগুন
চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে শ্রমিকদের কর্মবিরতি
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
চীনে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু

Law News24.com News Archive

আর্কাইভ