১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা ও কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ১০৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দপ্তরের এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি দুই দিনের জন্য সব ধরনের ক্লাস স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার ও বুধবার সেমিনারির নিয়মিত পাঠদান বন্ধ থাকবে বলে শোকবার্তায় জানানো হয়।

১৯২১ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি। সেখানেই তার ধর্মীয় শিক্ষার হাতেখড়ি। পরে তিনি ইরাকে গিয়ে নাজাফ সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং প্রখ্যাত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোয়ির অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন। ধর্মীয় শিক্ষায় ইজতিহাদের স্তরে পৌঁছানোর পর তিনি মাশহাদে ফিরে আসেন এবং পরবর্তীতে কোম শহরে স্থায়ী হন। জীবনের দীর্ঘ সময় তিনি কোম সেমিনারিতে ইসলামি ফিকাহ ও উসুলুল ফিকাহ বিষয়ে অধ্যাপনা করেন। শিয়া ইসলামি ধর্মীয় শিক্ষাঙ্গনে তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৭:০২:০৪   ১১ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ
ইলেকট্রনিক যুদ্ধে মার্কিন ড্রোন দখলের দাবি ইরানের, হরমুজে তেলবাহী জাহাজে আগুন
পাকিস্তানে অবৈধ স্বর্ণ উত্তোলনে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ, খনি কার্যক্রম বন্ধের নির্দেশ
চীনে হ্যালোইন উৎসবে কড়াকড়ি ও তরুণদের প্রতিবাদ
ভারতের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ডিসেম্বরে চালু হচ্ছে নতুন নিয়ম
২ হাজার কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান
২ বছর ধরে সাগরে ভেসেছিল জাহাজ জাহাজভাঙা শিল্পে বর্জ্য নিয়ন্ত্রণের বৈশ্বিক চুক্তি থেকে সরে আসছে বাংলাদেশ
হামলার পরও ইরানের হাতে ২৫০০ ক্ষেপণাস্ত্র থাকার ধারণা মার্কিন গোয়েন্দাদের
চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানোর পরিকল্পনায় চ্যালেঞ্জ
চীনে ট্রাম্প, পুতিন ও সি জিনপিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

Law News24.com News Archive

আর্কাইভ