ভোলার লালমোহনে মদসহ আটক ১

প্রথম পাতা » শিরোনাম » ভোলার লালমোহনে মদসহ আটক ১
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে ৬ বোতল বিদেশি মদসহ অতুল চন্দ্র মজুমদার নামে ৫০ বছর বয়সী  এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ির দরজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অতুল চন্দ্র ওই এলাকার বজেন্দ্র গোপাল মজুমদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আউয়াল এবং মোহাম্মদ ইউসুফ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অতুল চন্দ্র মজুমদারকে তার বাড়ির সামনে থেকে আটক করে।

ওসি বলেন, এ সময় তার কাছ থেকে ৬ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে অতুল চন্দ্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৫৩:০৭   ২৪৬ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ