লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » শিরোনাম » লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর)সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্নস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ফুটপাত দখল করে রাখা বিভিন্ন ধরনের অন্তত অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ইউএনও জানান, এই উচ্ছেদ অভিযানের আগে মাইকিং করে অবৈধ দখলদারদের নিজ থেকে ফুটপাত থেকে সরে যেতে বলা হয়েছে। এরপরও যারা ফুটপাত দখল করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। দখলদাররা যতবার ফুটপাত দখল করবে, ততবারই উচ্ছেদ অভিযান চলবে। তবে পরবর্তীতে উচ্ছেদের পাশাপাশি জেল-জরিমানাও প্রদান করা হবে।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৫৯   ১১৭ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ