
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চর কচ্ছপিয়া চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড় থেকে ৫০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে অাটক করে ডিবি পুলিশ।
মঙ্গলবার( ২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় ভোলা জেলার গোয়েন্দা শাখার ডিবির এস,আই মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট নাইম (৩২)নামে এক ব্যক্তিকে আটক করেন। আটককৃত নাইম পৌরসভা ৭নং ওয়ার্ডের কলেজ পাড়া বাসিন্দা জিয়াউল হকের ছেলে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ অলিউল ইসলাম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩২:৩৪ ১৩১ বার পঠিত