‘হামাস ও হিজবুল্লাহ অস্ত্র বিসর্জন না করলে সামরিক অভিযান জরুরি’

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘হামাস ও হিজবুল্লাহ অস্ত্র বিসর্জন না করলে সামরিক অভিযান জরুরি’
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



‘হামাস ও হিজবুল্লাহ অস্ত্র বিসর্জন না করলে সামরিক অভিযান জরুরি’

যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, হামাস ও হিজবুল্লাহ অস্ত্র বিসর্জন না দিলে তাদের বিরুদ্ধে পুনরায় সামরিক ব্যবস্থা নেয়া উচিত। তিনি অভিযোগ করেন, গাজায় ফিলিস্তিনের ইসলামী দল হামাস তার ক্ষমতা শক্তিশালী করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এই রিপাবলিকান রাজনীতিবিদ ইসরাইল সফরে গিয়েছিলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী।

অক্টোবর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গাজা অঞ্চলে দুই বছরের যুদ্ধকে স্থগিত করেছে। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছে। একটি পৃথক যুদ্ধবিরতি ২০২৪ সালের নভেম্বর মাসে ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে কার্যকর হয়। তবে ইসরাইল লেবাননের ভূখণ্ডে হামলা চালানো অব্যাহত রাখে। ইরানের সহযোগী এই দুই গোষ্ঠীর অস্ত্রাগার ভেঙে দেয়াকে যে কোনো স্থায়ী শান্তির মূল শর্ত হিসেবে দেখছে ইসরাইল।

লিন্ডসে গ্রাহাম প্রেস কনফারেন্সে বলেন, আমাদের দ্রুত একটি পরিকল্পনা তৈরি করা উচিত, হামাসকে সময়সীমা নির্ধারণ করা উচিত এবং তাদের অস্ত্র বিসর্জনের লক্ষ্য অর্জনের জন্য সময় দেয়া উচিত। যদি তা না হয়, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসাহিত করব যাতে ইসরাইলকে হামাস শেষ করার সুযোগ দেয়া হয়। গ্রাহাম আরও বলেন, এটি দীর্ঘ ও কঠোর যুদ্ধ। তবে আপনি অঞ্চলে কোথাও সফল হবেন না যদি গাজায় হামাসকে ভবিষ্যতের বাইরে রাখতে না পারেন এবং তাদের অস্ত্র বিসর্জন না করান।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৫০   ৩১৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ