মস্কোতে বোমা হামলা, রুশ জেনারেল নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » মস্কোতে বোমা হামলা, রুশ জেনারেল নিহত
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



মস্কোতে বোমা হামলা, রুশ জেনারেল নিহত

মস্কোর শহরে গাড়ি লক্ষ্যবস্তু করে বোমা হামলার ঘটনায় রাশিয়ার একজন জেনারেল নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহত জেনারেলের নাম ফানিল সারভরভ। সোমবার তার গাড়ির নিচে বিস্ফোরক বসিয়ে তাকে হত্যা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, নিহত সারভরভের বয়স ৫৬। তিনি রুশ সেনাবাহিনীর অপারেশনাল প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। তদন্ত কমিটি জানিয়েছে, একটি সম্ভাব্য তত্ত্ব হিসেবে তারা মনে করছে, এই হামলায় ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ইউক্রেন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রুশ তদন্তকারীরা ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি অবৈধ বিস্ফোরক পাচারের একটি মামলা রুজু করেছে। হামলার পর সারভরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

সারভরভ ১৯৯০-এর দশক এবং ২০০০-এর দশকের প্রথম দিকে ওসেটিয়ান-ইনগুশ যুদ্ধ এবং চেচেন যুদ্ধের মধ্যে বিভিন্ন সামরিক অভিযানে অংশগ্রহণ করেছিলেন। ২০১৫-২০১৬ সালে তিনি সিরিয়াতেও সেনা অভিযান পরিচালনা করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সারভরভের মৃত্যুর খবর পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে মস্কোতে একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ২০২২ সালে গাড়ি বোমা হামলায় নিহত হন দারিয়া দুগিনা। তিনি পুতিনের ঘনিষ্ঠ বন্ধু এবং দার্শনিক আলেকজান্ডার দুগিনের মেয়ে।

এছাড়া, ২০২৪ সালের ডিসেম্বরে জেনারেল ইগর কিরিলভেরও একটি স্কুটারে বিস্ফোরণ ঘটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ইউক্রেনের একটি সূত্র জানিয়েছিল যে, কিরিলভকে ইউক্রেনের নিরাপত্তা সেবা হত্যা করেছে, তবে এ বিষয়টি কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১:৫৪:১৮   ১৩০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ