বিএনপি নেতা নীরবসহ ১৪ নেতাকর্মীর ত্রিশ মাসের কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বিএনপি নেতা নীরবসহ ১৪ নেতাকর্মীর ত্রিশ মাসের কারাদণ্ড
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩



---

দশবছর আগে রাজধানীর তেজগাঁও থানার নাশকতা ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ বিএনপির ১৪ জনকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, তেজগাঁও থানা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, রাজ, সেলিম, কবির, শফিজুর রহমান শাফিজ যুবদল নেতা জালাল, শ্রমিকদল নেতা শাহ আলম, আব্দুল জলিল, ইউসুফ হোসেন মিন্টু, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাবু ও ছাত্রদল নেতা ঝন্টু।

আদালত সূত্রে জানা যায়, সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকায় নাশকতা ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৫৮   ৩৭৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ