রাজবাড়ীতে ডিবি’র অভিযানে প্রাইভেটকার, ওয়াকিটকি, চাপাতি, টাকা উদ্ধারসহ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীতে ডিবি’র অভিযানে প্রাইভেটকার, ওয়াকিটকি, চাপাতি, টাকা উদ্ধারসহ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ  ডিবি’র  অভিযানে

খানাখানাপুর  এলাকা থেকে  এক প্রবাসীকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় সেলিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সেলিম খান গোয়ালন্দ উপজেলার ওমেদ আলী পাড়ার  আব্দুর রব খানের ছেলে

গত সোমবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের একটি টিম

গোয়ালন্দ উপজেলার ওমেদ আলী পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীর নিজ বসতবাড়ী থেকে তাকে আটক করে।

ওইসময় তার বাড়ি থেকে দস্যুতার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, দুটি স্টিলের চাপাতি ও নগদ ১০ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আসামী বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

রাজবাড়ীর  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানাগেছে  গত ৫ মে  প্রবাসী আবু হানিফ খান অগ্রণী ব্যাংকের আহলাদীপুর শাখা টাকা উত্তোলন করে ইজিবাইকে করে খানখানাপুরে যাওয়ার সময়   পথিমধ্যে  একটি প্রাইভেটকার থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে তারা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এঘটনায়  ভুক্তভোগী গত ৮ মে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করলে,  ডিবি পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫২:২৩   ৪৩৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ