রাজবাড়ীতে প্রায় ১০৪ ভরি রুপা উদ্ধারসহ পেশাদার চোর গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীতে প্রায় ১০৪ ভরি রুপা উদ্ধারসহ পেশাদার চোর গ্রেপ্তার
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে রূপা, মোবাইল ফোন চুরি মামলার চোরাই প্রায়১০৪ ভরি রূপা ও মোবাইল উদ্ধারসহ

মো. শিমুল হোসেন (২৬) নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতার চোর জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে।

শনিবার (১৮ অক্টোবর) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে  কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে মাছের ঘের থেকে রূপার পায়ের নূপুর, ২১ জোড়া, রূপার গলার চেইন,২ টি, রূপার ব্রেসলেট ১০ টি, রূপার হাতের বেবি চুড়ি ০৯ জোড়া ১ পিস, রূপার হাতের বড় চুড়ি ০৪ জোড়া, ১ পিস, রূপার হাতের বাজু ০৫ টি, রূপার আংটি ১৬ পিস সর্বমোট ওজন ১০৩ ভরি ০৩ আনা ০৩ রতি রূপা ও একটি টেকনো এন্ড্রয়েড মোবাইলসহ সর্বমোট ৩ লক্ষ ৭২ হাজার ২৬৫ টাকার মালামাল উদ্ধার করা হয়।’

রোববার (১৯ অক্টোবর) সকালে রাজবাড়ী আদালতে তাকে সোপর্দ করা হবে বলে জানা যায়।

জানাগেছে, রাজবাড়ীর বালিয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে রিত্তিকা জুয়েলার্স নামক জুয়েলার্সের দোকানে। গত সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টা থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর দোকানের ওপরের চালের টিন ও টিনের নিচে সিলিংয়ের রড কেটে ভিতরে ঢোকে। দোকানে থাকা রূপার পায়ের নূপুর ২০ জোড়া, রূপার গলার চেইন ১৫ টি, রূপার ব্রেসলেট ২০ টি, রুপার হাতের বেবি চুড়ি ১০ জোড়া, রূপার হাতের বড় চুড়ি ৫ জোড়া, রূপার হাতের বাজু ০৮টি , আংটি ১৬ টি সর্বমোট ১৩১ ভরি রূপা ও একটি টেকনো এন্ড্রয়েড মোবাইলসহ ৪ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।’

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩২   ২৩৪ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ