ব্যারিস্টার রেজা মো: সাদেকীন (পান্থ) ডেপুটি অ্যার্টনী জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ব্যারিস্টার রেজা মো: সাদেকীন (পান্থ) ডেপুটি অ্যার্টনী জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



---

সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল হিসেবে ৪১ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৬৭ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

ব্যারিস্টার রেজা মো: সাদেকীন (পান্থ)  সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রেজা মো: সাদেকীন (পান্থ) ২০০৮ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইনবিদ্যার ওপর স্নাতক শেষ করার পর লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।

তিনি ২০১২ সালে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসাবে তালিকা ভূক্ত হন এবং ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকা ভূক্ত হন। ২০২৪ সালের আগস্ট মাসে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং ৪ নভেম্বর ২০২৫ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি লাভ করেন।

তিনি  মো: রেজাউর রহমান ও পারভীন সুলতানা দম্পতির জৈষ্ঠ্য সন্তান । তার ছোট ভাই ব্যারিস্টার মো: রাওহা রেজা যুক্তরাজ্য প্রবাসী।

ব্যক্তিজীবনে  স্ত্রী ইফফাত জেবিন নীতু ,পেশায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক, কন্যা  পারিসা এবং পুত্র -প্রত্যয়কে নিয়ে সুখের সংসার।

তিনি ল নিউজ ২৪.কম এর উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ল নিউজ চেম্বারের একজন সিনিয়র সদস্য।

বাংলাদেশ সময়: ১২:০৯:৫৪   ৯৪৬ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের

Law News24.com News Archive

আর্কাইভ