চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ

প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে গণসংযোগে গুলি একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



চট্টগ্রামে গণসংযোগে গুলি: একজনের মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা নিহত হয়েছেন। এ ঘটনায় এমপি প্রার্থীসহ আরও ৩জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। বুধবার বিকাল সাড়ে ৫টায় নগরীর বায়েজিদ থানাধীন চাইল্লাতলী এলাকায় নির্বাচনী গণসংযোগে সময় এই ঘটনা ঘটে। কারাগারে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত সরোয়ার বাবলা বায়েজিদ থানার অক্সিজেন এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ২০টি মামলা আছে। গত ৫ই আগস্টের পর থেকে বাবলা নিজেকে যুবদল কর্মী বলে পরিচয় দেন। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। বুধবারের এ ঘটনার সময় তিনি বিএনপির মনোনীত এমপি প্রার্থী এরশাদ উল্লাহ’র সঙ্গে প্রচারণায় ছিলেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে বায়েজিদের চাইল্যায়তলী এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এসময় একদল দুর্বৃত্ত এসে অতর্কিত গুলি করতে থাকেন। এতে ঘটনাস্থলেই সরোয়ার বাবলা মারা যান। একই ঘটনায় এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

ছাত্রদল নেতা মোহাম্মদ শাহীন বলেন, মূলত সারওয়ার বাবলাকে টার্গেট করেই হামলা হয়েছে। এসময় পাশে থাকা বিএনপি নেতা এরশাদ উল্লাহসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এরমধ্যে সারওয়ার বাবলাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক সাগির হোসেন গণমাধ্যমকে বলেন, এরশাদ উল্লাহ ভাই চালিয়াতলী এলাকায় বিকালে গণসংযোগ করতে গিয়েছিলেন। এরমধ্যে তিনি আছরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই একদল দুর্বৃত্ত এসে গুলি করে। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। এ ঘটনায় এরশাদ ভাইসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত।নিহত বাবলা যুবদলের রাজনীতি করতেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মিডিয়ায় বলা হচ্ছে, বাবলা বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বিষয়টি সত্য নয়। বায়েজিদ থানায় বাবলা নামের কোন নেতা নেই।

বাংলাদেশ সময়: ০:০৬:০৪   ১৭৫ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি: অবসরপ্রাপ্ত সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ