শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের

রাশিয়া নতুন প্রজন্মের একটি পারমাণবিক ক্রুজ মিসাইল বানানোর কাজ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ওই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে তিনগুণ বেশি হবে। যা ভবিষ্যতে তা হাইপারসনিক স্তরে পৌঁছাবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, ক্রেমলিনে এক রাষ্ট্রীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন নতুন ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দেন পুতিন। বলেন, রাশিয়া কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো আমরাও নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা উন্নত করছি। অনুষ্ঠানে তিনি বুরেভেস্তনিক নামের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও পোসেইডন মানববিহীন ডুবোজাহাজ নির্মাণে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশংসা করেন।

পুতিন আরো বলেন, বুরেভেস্তনিক উন্নয়ন রাশিয়ার জনগণ ও দেশের নিরাপত্তার জন্য ‘ঐতিহাসিক গুরুত্ব’ বহন করে এবং এটি আগামী কয়েক দশক ধরে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তিনি জানান, রাশিয়া এ বছর সার্মাত নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফল হয়েছে এবং আগামী বছর এটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে।

গত মাসে এক বৈঠকে পুতিন বলেছেন, বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সিদ্ধান্তমূলক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওই ক্ষেপণাস্ত্র প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। তিনি ২০১৮ সালে প্রথম বুরেভেস্তনিক ও পোসেইডনের ঘোষণা দেন। তখন সেগুলোকে তিনি ‘অসীম পাল্লার ও একক বৈশিষ্ট্যসম্পন্ন পারমাণুচালিত অস্ত্র ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছিলেন।

রাশিয়ার এই ঘোষণার মধ্যেই পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞরা ও নীতি নির্ধারকরা আগেই উদ্বেগ প্রকাশ করে এসেছে যে হাইপারসোনিক ও দূরপাল্লার পারমাণবিক সক্ষমতা বৈশ্বিক সামরিক ভারসাম্য এবং স্থিতিশীলতার উপর কী প্রভাব ফেলবে। রাশিয়া এই প্রযুক্তি উন্নয়নের তীব্র প্রতিপত্তি ও আত্মরক্ষার দাবি করে আসছে।

বাংলাদেশ সময়: ০:০৬:৩১   ১৩৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ