সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশ

সরকারি বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও উর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বার্তা পেয়ে কেউ যেন প্রতারণার ফাঁদে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান। শাহাদাত হোসেন বলেন, সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি এবং উর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে সাড়া না দিতে সবার প্রতি আহবান জানানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:১৭   ১৫৫ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ