শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে চলমান অচলাবস্থা (শাটডাউন) অব্যাহত থাকলে ৪০টি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হবে বলে সতর্ক করেছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। তিনি বলেছেন, শাটডাউন অব্যাহত থাকলে দেশের প্রধান বিমানবন্দরগুলোর বিমান চলাচল অন্তত ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হবে। ফলে দেশটির অভ্যন্তরীন বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডাফি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

সংবাদ সম্মেলনে শন ডাফির সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর প্রধান ব্রায়ন  বেডফর্ড। তিনি বলেন, বিমান চলাচল সীমিত হলে তা সরাসরি অভ্যন্তরীনভাবে প্রভাব ফেলবে। কেননা বিমান নিয়ন্ত্রণ সংস্থার কর্মীরা চাপের কথা জানিয়েছেন।

ইতিহাসের দীর্ঘ শাটডাউন পার করছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির সরকারি কর্মীদের বেতন দিতে পারছে না সরকার। যার প্রভাব বিমান পরিবহন কর্মীদের ওপরও পড়েছে। দেশটির ১.৪ মিলিয়ন (১৪ লাখ) আকাশ পরিবন নিয়ন্ত্রণ কর্মীরা বিনাবেতনে কাজ করা তাদের ওপর গভীর চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন। মার্কিন কংগ্রেসে ফেডারেল বাজেট পাশ না হওয়ায় এমন অচলাবস্থার পড়েছে দেশটি। এখন ফেডারেল কর্মীদের সামনে দুটি পথ খোলা আছে- হয়ত বেতন ছাড়া কাজ চালিয়ে যাওয়া অথবা কাজ ছেড়ে দেয়া।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫০   ১৩৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ