সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

প্রথম পাতা » অপরাধ » সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

সুন্দরবন থেকে দস্যু করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিম (৩২) কে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সুন্দরবনের নন্দবালা খাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ১ টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

আটক আব্দুর রহিম (৩২) বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলো।

কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মারুফ আহমেদ সৌখিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে ডাকাত দলের একজন সহযোগী হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে গমন করবে। ওই এলাকায় অভিযান চালিয়ে ১ টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করা হয়।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১১   ২১৫ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ