রাজবাড়ীতে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের ১লক্ষ টাকা জরিমানা

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীতে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের ১লক্ষ টাকা জরিমানা
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ  রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগারা গ্রামে সাইমা আইস রবো কারখানায় মোবাইল কোর্ট পরিচালিনা করে ১ লক্ষ টাকা  জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯আগস্ট) সকাল এগারোটার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাফিজুর রহমান এর নেতৃত্বে পাংশা উপজেলায় মৌরাট ইউনিয়নের স্বর্ণগারা গ্রামে সাইমা আইস রবো কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায় যে,শিশু খাদ্য উৎপাদনে বিএসটিআই লাইসেন্স নাই, খাদ্য পণ্য উৎপাদনে নিষিদ্ধ ঘনচিনি,  ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, অন্য প্রতিষ্ঠানের লেভেল যুক্ত মোড়কে শিশু খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতকরণ, আমদানি কারকের তথ্যবিহীন ফ্লেভার ও রঙের ব্যবহার এবং অগ্রিম তারিখে উৎপাদন দেখানো হয়েছে।

নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর  ২৩,৩২(ক),৩৩ ও ৩৯ ধারা লঙ্ঘনের অপরাধে ৩৯ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সেই সাথে জনসম্মুখে জব্দকৃত পণ্য নিরাপদ ভাবে ধ্বংস করা হয়।


ওইসময় সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক , জেলা প্রশাসকের কার্যালয় এর পেসকার মোঃ মানিক মিয়া,শৃঙ্খলায় ছিলেন পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে অভিযান অবিরাম চলবে।

বাংলাদেশ সময়: ২০:১৮:৪৭   ১৮৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ