রাজবাড়ীতে র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেফতার দুই

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীতে র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেফতার দুই
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা  বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতির সাথে  জড়িত দুই আসামীকে পিকআপসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।

শনিবার (২৫ অক্টোবর)  রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল প্রেস বিজ্ঞপ্তিতে  এই তথ্য নিশ্চিত করেন।

জানাগেছে , আসামীরা গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে  রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাবের পোশাক পড়ে ঠাকুরগাঁও এর বীরগঞ্জ থেকে ফরিদপুর গামী সোনালি মুরগিবোঝাই পিক-আপ থামায়। পরে আসামীরা পিকআপ এর চালক ও সহযোগীদের মুখ বেঁধে ফেলে। পরে আসামীদের কাছে থাকা মাইক্রোবাসে উঠিয়ে পাংশা আজিজ সরদার মোড় থেকে আবার কুষ্টিয়ার দিকে নিয়ে যায়। তবে মুরগিবোঝাই পিক-আপ ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়। ভোর রাতে আসামীরা পিক-আপের  চালক ও সহযোগীদের কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়।

পিকআপ এর মালিক পরদিন এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার থেকে মো. জুয়েল ওরফে সানিকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য মতে গোপালগঞ্জ থেকে লিমন মিয়া কে গ্রেপ্তার করা হয়। পরে লিমনের দেয়া তথ্য অনুযায়ী ডাকাতি হওয়া পিক-আপে বরিশালের রুপাতলি থেকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২:০৫:৪২   ২৩৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ