চুয়াডাঙ্গায় স্ত্রীকে‌ পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম পাতা » অপরাধ » চুয়াডাঙ্গায় স্ত্রীকে‌ পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



---

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় গৃহবধু লাইলী সুলতানা কুমকুম হত্যার দায়ে স্বামী শুকুর আলীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় শুকুর আলীর বাবা আসান মল্লিক ও মা সাহেদা খাতুনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষনা করেন।

মৃত্যুদন্ডে দন্ডিত শুকুর আলী আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর স্কুলপাড়ার আসান মল্লিকের ছেলে। তবে শুকুর আলী পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামে ২০১৪ সালের ২৭ নভেম্বর যৌতুকের দাবিতে স্বামীর বাড়িতে লাইলী সুলতানা কুমকুমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কুমকুমের বাবা আলমডাঙ্গার পারদূর্গাপুরের সামসুল জোয়র্দ্দারে মেয়ে কুমকুমকে হত্যার অভিযোগে স্বামী শুকুর আলী, শ্বশুর আসান মল্লিক ও শাশুড়ি সাহেদা খাতুনকে আসামী করে আললমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ তদন্ত শেষে আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান শুকুর আলীসহ তিন জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শুকুর আলীকে মৃত্যদন্ড এবং দুইজনকে খালাসের আদেশ দেন আদালত

বাংলাদেশ সময়: ২০:০৯:৫১   ২২৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ