ভিয়েতনামে বিবিসির সাংবাদিককে দেশ ছাড়তে বাধা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভিয়েতনামে বিবিসির সাংবাদিককে দেশ ছাড়তে বাধা
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



ভিয়েতনামে বিবিসির সাংবাদিককে দেশ ছাড়তে বাধা

কয়েক মাস ধরে বিবিসির এক সাংবাদিককে দেশ ছাড়তে বাধা দিচ্ছে ভিয়েতনাম কর্তৃপক্ষ। তাকে একাধিক দিনে জিজ্ঞাসাবাদ করেছে তারা। ওই সাংবাদিক ভিয়েতনামের নাগরিক। তবে তার নাম প্রকাশ করা হয়নি। বসবাস ও কাজ করেন থাইল্যান্ডে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। আগস্টে পাসপোর্ট নবায়নের জন্য ভিয়েতনামে ফিরে যান ওই সাংবাদিক। যদিও পাসপোর্ট নবায়ন করা হয়, পুলিশ তা আটকে রাখে। একাধিক দিন ওই সাংবাদিককে তার সাংবাদিকতা সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তার বন্ধুদের আশা, এ বিষয়টি বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে আলোচনায় উঠে আসবে। ভিয়েতনামের নেতা তো লাম বৃটেন সফরে রয়েছেন।

প্রধানমন্ত্রী স্টারমার মঙ্গলবার তাকে স্বাগত জানান। বিবিসি নিশ্চিত করেছে, আমাদের এক সাংবাদিক কয়েক মাস ধরে ভিয়েতনাম থেকে বের হতে পারেননি। কারণ কর্তৃপক্ষ তার পরিচয়পত্র এবং নবায়ন করা পাসপোর্ট আটকে রেখেছে। এ সময়ে আমাদের সাংবাদিককে একাধিক দিন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করেছে। তিনি ভিয়েতনামে ছিলেন শুধু পাসপোর্ট নবায়ন এবং পরিবারের সাথে দেখা করার জন্য।

বিবিসি এক বিবৃতিতে আরও বলেছে, আমরা আমাদের সাংবাদিকের সুরক্ষা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। কর্তৃপক্ষকে অনুরোধ করছি যেন তারা তাকে তার নবায়ন করা পাসপোর্টসহ অবিলম্বে দেশ ছাড়ার অনুমতি দেয়। ভিয়েতনাম সাংবাদিকদের জন্য একটি চরমভাবে সীমাবদ্ধ দেশ। সেখানে একদলীয় শাসন চলছে। দেশটির কমিউনিস্ট পার্টি পুরো মিডিয়ার নিয়ন্ত্রণ করে এবং বিপ্লবী বা সমালোচনামূলক কণ্ঠ দমন করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো কঠোরভাবে সেন্সর করা হয় এবং যে কেউ সরকারি সমালোচনা করলে তার কারাদণ্ড হয়। মে মাসে দ্য ইকোনমিস্ট প্রিন্ট সংস্করণে ভিয়েতনামের নেতা তো লামকে কভার ফিচারে দেখিয়েছিল। ফলে এই ম্যাগাজিন দেশটিতে নিষিদ্ধ করা হয়। পত্রিকায় তার একটি ছবি দেখানো হয়েছিল, যেখানে তার চোখে তারকা চিহ্ন ছিল, শিরোনাম ছিল: ‘ভিয়েতনামের জন্য পরিকল্পনাকারী মানুষ’। আর সাবহেডিং ছিল: ‘একজন কঠোর কমিউনিস্ট পার্টির নেতা এশিয়ার এই বৃহৎ সফলতার গল্পকে উদ্ধার করতে হবে।’

বাংলাদেশ সময়: ২১:০৬:৫১   ৮৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রয়টার্স এক্সক্লুসিভ চীনের মরুভূমিতে ‘রহস্যময় সামরিক নগরী’, টার্গেট যুক্তরাষ্ট্র?
সাইপ্রাসে এস আলম ও স্ত্রীর মালিকানাধীন সম্পত্তি জব্দ
নৌ অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি উন্মুক্তের ঘোষণা ট্রাম্পের
হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে গোলাগুলিতে দুজন আহত
আল জাজিরার বিশ্লেষণ ‘পারমাণবিক শোডাউন’, বড় কিছু ঘটতে চলেছে?
সৌদিতে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক
ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে চীন
মমতাকে দেখে ‘চোর চোর’ স্লোগান
চীন সফরে গেলেন ট্রাম্প
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

Law News24.com News Archive

আর্কাইভ