চলন্ত প্রাইভেটকার থেকে হেঁচকা টান, ব্যাগসহ নারীকে ছেঁচড়ে নিলো ছিনতাইকারী

প্রথম পাতা » অপরাধ » চলন্ত প্রাইভেটকার থেকে হেঁচকা টান, ব্যাগসহ নারীকে ছেঁচড়ে নিলো ছিনতাইকারী
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



চলন্ত প্রাইভেটকার থেকে হেঁচকা টান, ব্যাগসহ নারীকে ছেঁচড়ে নিলো ছিনতাইকারী

রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ঘটে গত শনিবার (২৬ এপ্রিল) সকালের।

এদিন ভোর সাড়ে পাচটার দিকে সিদ্ধেশ্বরীর গ্রীনল্যান্ড টাওয়ারের সামনে যানবাহনের জন্য অপেক্ষায় ছিলেন এক নারী। এসময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার নারীটির সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে টান দেয়া হয় নারীর হাতে থাকা ব্যাগটিকে। ব্যাগ না ছাড়ায় দুর্বত্তরা গাড়ির সাথেই নারীটিকে টেনে হেচড়ে নিয়ে যায় প্রায় পঞ্চাশ ফিট।

পরে আশপাশে থাকা তিন-চারজন ব্যক্তি দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। কিছুক্ষণের মধ্যে ওই নারী আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় ভুক্তভোগী নারী অন্যদেরকে হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।

এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন। আর ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

এ বিষয়ে পুলিশ জানায়, এমন একটি ভিডিও ফুটেজ তাদের নজরে এসেছে। কোনো মামলা না হলেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৫৭:২২   ৩৪৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর
জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচারের নেটওয়ার্ক, গ্রেপ্তার ৬

Law News24.com News Archive

আর্কাইভ